৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হাডুডু খেলা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের মারামারি, ইউএনওর কার্যালয় ভাঙচুর

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে খেলাধুলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুই স্কুলের খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কুলশিক্ষক ও শিক্ষার্থীসহ পাঁচ–ছয়জন আহত হয়েছেন। আয়োজক ও ইউএনওকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ উপজেলা ইউএনওর কার্যালয়ের সামনে থেকে চাকুসহ এক বহিরাগতকে আটক করেছে।

ঘটনায় আহতরা হয়েছেন ইউএনও সুবীর কুমার দাশ। তাঁর ডান হাতে ধারালো বস্তুর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর মধ্যপাড়ার সালাম সরদারের ছেলে সালমান সরদারের (১৭), তাঁর মাথা ও হাতের আঙুলে দুটি সেলাই লেগেছে। একই ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের মজিবর রহমানে ছেলে নাঈম ইসলাম (১৭) শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা দুজনই উপজেলার রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুনঃ   রংপুরে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫

খেলা নিয়ে সংঘর্ষে ইউএনওসহ কয়েকজন আহত হয়েছেখেলা নিয়ে সংঘর্ষে ইউএনওসহ কয়েকজন আহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
হামলা ও আহতের তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য তিন দিন আগে ঈশ্বরদী উপজেলা চত্বরে ৫১ তম গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার ছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দুপুরে হাডুডু খেলার চূড়ান্ত পর্বে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় ও সাহাপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও মারামারি শুরু হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম জানান, চূড়ান্ত হাডুডু খেলার শেষ মুহূর্তে সাঁড়া ঝাউদিয়ার খেলোয়াড় তৌফিক কাবাডি খেলায় ‘দম’ নেওয়ায় রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা তৌফিককে জাপটে ধরে। এতে দর্শকসারি থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এরপরই লাঠিসোঁটা নিয়ে হামলা ও মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় পুরো উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অফিসের কর্মকর্তা কর্মচারীরা জানালা দরজা বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীর সঙ্গে কিছু বহিরাগত যুবক লাঠিসোঁটা নিয়ে দোতলায় উঠে পড়ে এবং ইউএনওর কার্যালয়ের পাশে বিভিন্ন দপ্তরে হামলা চালায়। উত্তেজিত শিক্ষার্থীদের ঠেকাতে গিয়ে ইউএনও সুবীর কুমার দাশ আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থী ও বহিরাগতরা শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উপজেলা চত্বর থেকে যাবে না বলে জানায় সাঁড়া ঝাউদিয়ার শিক্ষার্থীরা। বিকেলে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ   বেনাপোল স্থলবন্দর দিয়ে এক কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ রপ্তানি

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা যুক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে সেনাবাহিনী এলে পরিস্থিতি শান্ত হয়।

তিনি জানান, ছুরিসহ আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও সুবীর কুমার দাশ হামলায় আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST