৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তাঁরা। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সম্পাদক সেকেন্দার আলী লিখিত বক্তব্য পড়েন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

সেকেন্দার আলী আরও বলেন, প্রায় ২০ বছর ধরে তফসিল ঘোষণা হলেও কখনো চেম্বারের নির্বাচন হয় না। প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয় না। তাই ভোট গ্রহণও হয় না। সব সময় অনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করেছে। এবার তাঁরা নির্বাচন চান। এ জন্য গত ১০ সেপ্টেম্বর তাঁরা বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা আবার ধারাবাহিক কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় রাজশাহীর ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST