৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগে ৩ হাজার ৩০৩ মণ্ডপে হবে দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার: আগামীকাল (০৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় এ উৎসবের সমাপ্তি হবে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে, এ বছর বিভাগের আট জেলায় মোট ৩ হাজার ৩০৩ টিপূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে নওগাঁতে সর্বোচ্চ ৭৫২ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বনিম্ন ১৫৮ মন্ডপ রয়েছে। অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ৪১২, নাটোরে ২৯৩, পাবনাতে ৩৭০, সিরাজগঞ্জে ৫২৩, বগুড়ায় ৪৮৩ এবং জয়পূরহাট জেলাতে ৩১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না : টুকু

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব পালনের জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসন ও পূলিশ প্রশাসন প্রস্তুতিমূলক সভাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক দলের সাথে স্থায়ী হিসেবে আনসার সদস্যগণ এবং র‌্যাব ও পুলিশের ভ্রাম্যমাণ দল বিশেষ টহলে থাকবে।

সীমান্ত এলাকায় স্থাপিত পূজামণ্ডপসমূহে বিশেষ টহল ও নজরদারীতে থাকবে বিজিবি সদস্যগণ। প্রতিমা বিসর্জনের স্থানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌ-পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপসমূহে পর্যাপ্ত সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ   তঁদেরও আছে শোক, প্রিয়জন হারানোর বেদনা

দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট জেলার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করার জন্য পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।

বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বর যথাক্রমে ০১৩২০১২৬৪৯৮, ০১৭১১৬৬০৭৭৯, ০১৩২০০৬৩৯৯৯, ০১৩২০১২৮৪৯৯, ০১৩২০১২৯৪৯৮, ০১৩২০১৩০৪৯৮, ০১৩২০১২৭৪৯৮, ০১৩২০১২৪৪৯৮।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST