৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সুহানার ফোন নম্বর ভাইরাল করেন অনন্যা

অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে গলায় গলায় ভাব অভিনেত্রী অনন্যা পান্ডের। বাল্য বন্ধু বলে কথা! এরপর যত বয়স বাড়ে, তত ঘনিষ্ঠ হতে থাকে তাদের বন্ধুত্ব।

ইন্ডাস্ট্রিতে সুহানা ও অনন্যার আনাগোনা বেশ কয়েকবছর ধরেই। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা। অপরদিকে শাহরুখ কন্যা সুহানা নেটফ্লিক্স ছবি- ‘দ্য আর্চিস’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ইন্ডাস্ট্রিতে তারা দুই বান্ধবী হলেও নিজেদের বোনের মতোই ভাবেন তারা। কিন্তু একবার অনন্যার কারণেই নাকি বিপদে পড়তে হয়েছিল সুহানাকে।

আরও পড়ুনঃ   ধোনির প্রশংসায় জাহ্নবী

বিষয়টি জানিয়েছেন অনন্যা নিজেই। ছোট থেকেই নাটকীয় আচরণ ছিল তার। অনন্যা বলেন, ‘যখন আমরা ছোট ছিলাম, মারামারিও করতাম, আমি সামলাতে পারতাম না। হঠাৎ হঠাৎ খেলা ছেড়ে আমি বলতাম, চলে যাচ্ছি। দৌড়ে গিয়েও আবার পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসতাম। আমি এরকমই। আর সুহানা এখনও কোমল, ওকে সবাই ভালোবাসে।’

সম্প্রতি অনন্যার সিনেমার মুক্তি পেয়েছে ‘কন্ট্রোল’। সামাজিক মাধ্যমের কুফল ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিককেই তুলে ধরা হয়েছে এই ছবি।

আরও পড়ুনঃ   জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা জানালেন পরীমণি

সেই ছবির কাহিনীর মতোই সোশ্যাল মিডিয়ার কুফল হাতে নাতে টের পেয়েছিলেন অনন্যাও। যার ফলে বিপদের মুখে পড়তে হয় শাহরুখ কন্যাকে।

অনন্যা জানান, একবার ফেস টাইম করছিলেন সুহানার সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে দেন। তবে অনন্যা খেয়াল করেননি যে সুহানার ফোন নম্বরসহ তার ছবিটি আপলোড হয়েছে। তারপরই ফোন হ্যাকড হয়ে যায় সুহানার! পরে অবশ্য বিষয়টি সমাধানও করে নেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST