৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রের রেকর্ড

অনলাইন ডেস্ক : ইসরায়েলকে তার ঘনিষ্ঠমিত্র যুক্তরাষ্ট্র অন্তত ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার প্রকল্পের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।

দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার বার্ষিকীতে সোমবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র/রকেট প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম এবং ডেভিড’স স্লিং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করার জন্য ৪ বিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি বন্দুক এবং জেট ফুয়েলের জন্য বিপুল পরিমাণের নগদ অর্থ সহায়তা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একই বছর গত এক বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য অতিরিক্ত ৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করা হয়।

এই তহবিল লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথি আক্রমণ দমন করার জন্য মার্কিন সামরিক অভিযানের সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে যোগ করা হয়। এদিকে, ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি তাদের এই হামলার পেছনে যুক্তি হিসেবে গাজার জনগণের প্রতি সংহতিকে উপস্থাপন করেছে।

আরও পড়ুনঃ   আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

এই হিসাবটি বের করেছেন হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমস। তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে মার্কিন যুদ্ধের ব্যয়ের উপর নজর রেখেছেন। তার সঙ্গে রয়েছেন গবেষক উইলিয়াম ডি হার্টুং এবং স্টিফেন সেমলার।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর এক ঘোষণায় ইসরায়েলকে আরও ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এ প্যাকেজটি ইসরায়েলকে তার সামরিক কার্যক্রমের সহায়তা হিসেবে দেবে।

ইসরায়েল এই সহায়তা প্যাকেজটি এমন এক সময়ে পাচ্ছে, যখন দখলদার বাহিনী লেবানন ও গাজার নিরীহ জনগণের ওপর ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে।

আরও পড়ুনঃ   এমপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

২০০৬ সালের লেবানন যুদ্ধের পর থেকে দেশটিতে এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল এয়াল জামির ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন।

ইসরায়েলের গাজা আক্রমণের পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েল সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এ আক্রমণে গত ৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য লেবাননের ওপর ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এ হামলা গাজার সংঘাতকে আঞ্চলিকভাবে ছড়িয়ে দেয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে আঞ্চলিক সংঘাতটি আরেকটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খবর আলজাজিরার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST