৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

লুকিয়ে বাদশাহ’র সঙ্গে প্রেম করছেন হানিয়া আমির

অনলাইন ডেস্ক : নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই লুকোচুরি করছেন পাঞ্জাবি র‌্যাপার বাদশাহ ও পাকিস্তানির অভিনেত্রী হানিয়া আমির। দু’জনের প্রেম নিয়ে কিছুতেই যেন মুখ খুলতে রাজি না এই তারকা যুগল।

এদিকে রোববার (৬ অক্টোবর) সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক ফাঁস করে দিলেন আরেক পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ!

সম্প্রতি লন্ডনে একটি কনসার্টে পারফর্ম করেছেন এই শিল্পী। সেখানে গানের অনুষ্ঠানে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেই ছবিতেই দেখা মিলেছে বাদশাহ ও হানিয়ার। একজন ছিলেন মঞ্চে, অন্যজন দর্শকসারিতে।

নিজের দেশের আনাচে কানাচে তো বটেই, বিদেশেও দিলজিৎতের গান শোনার অপেক্ষায় থাকেন লাখো দর্শক-শ্রোতা। সম্প্রতি তিনি লন্ডনে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে তার একক অনুষ্ঠানে বাদশাও যোগ দেন মঞ্চে।

আরও পড়ুনঃ   আগুনে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

সেই অনুষ্ঠানের একটি ভিডিও এবং কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ওঠার আগে দিলজিতকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন বাদশা। এরপর দুজনে মঞ্চে উঠতেই অনুরাগীদের উন্মাদনার পারদ চড়তে থাকে।

দিলজিতের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, সেই ভিড়ে একদম প্রথম সারিতে রয়েছেন হানিয়া। তার উত্তেজনাও দেখার মতো। বাদশাহকে মঞ্চে দেখে নায়িকার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চোখেমুখে। চওড়া হাসি ছিল হানিয়ার ঠোঁটে।

এই ছবি দেখে দিলজিতের এক ভারতীয় অনুরাগী লেখেন, বাদশাহ-হানিয়ার প্রেম নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন। সেখানেই এক পাকিস্তানির অনুরাগীর মন্তব্য চোখে পড়ার মতো।

তিনি লেখেন, ‘গুঞ্জন হয়তো আপনাদের দেশে! পাকিস্তানে শিশুরাও জানে, বাদশাহর সঙ্গে সম্পর্কে রয়েছেন আমাদের নায়িকা হানিয়া।’

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাপার বাদশাহর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন হানিয়া আমির। সাক্ষাৎকারে কথায় কথায় বাদশাহর গানের প্রসঙ্গ উঠে এলে হানিয়া বলেন, তিনি বাদশা-র গানে একপ্রকার আচ্ছন হয়ে থাকেন। কথা প্রসঙ্গে তার পছন্দের বাদশাহর বেশ কিছু গানের কথা বলেন হানিয়া।

আরও পড়ুনঃ   ‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’

আর তখনই সাক্ষাৎকার গ্রহণকারী হারুন রশিদ বলেন, ‘আপনি এসব বলছেন, কারণ আপনারা বন্ধু। দুবাইতে আপনাদের একসঙ্গে পার্টি করতেও দেখা গেছে। কিছু লোক মনে করেন আপনি আর বাদশা সম্পর্কে রয়েছেন। আপনি সেই আগুনে ঘি ঢালছেন।’

সাক্ষাৎকার গ্রহণকারী হারুন রশিদের একথা শুনেই হাসিতে ফেটে পড়েন পাক অভিনেত্রী হানিয়া আমির। তিনি বলেন, ‘আরেহ না, গানগুলি সত্যিই দারুণ। আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো যে আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুঞ্জন থেকে দূরে থাকতাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST