৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হিনার জন্মদিন উপলক্ষ্যে যা করলেন ভক্তরা

অনলাইন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও আশাবাদী। এর মাঝেও সব সময় হাসি মুখে ভক্তদের সামনে হাজির থেকেছেন তিনি।

এদিকে এ অভিনেত্রীর জন্মদিনে তার কাছের মানুষ ও অনুরাগীরা নায়িকার জন্মদিন উদযাপনকে আরও বিশেষ করে তুলেছিল। সেই ঝলকই অভিনেত্রী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হিনা খান তার ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন।

যেখানে দেখা যায়, তার ৩৭ তম জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। বন্ধু এবং ভক্তদের ভালবাসায় অভিনেত্রীর এই বিশেষ দিন আরও বিশেষ হয়ে উঠেছিল। সকলের ভালোবাসায় আল্পুত অভিনেত্রী এই ভিডিওটি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

ভিডিও পোস্ট করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘কী আশ্চর্য! এত বছর ধরে নিরন্তর ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আমাকে। আমি প্রতি বছর আপনাদের এত প্রশংসা, আশীর্বাদ পেয়ে আপ্লুত। আপনারা প্রতিটি কঠিন সময় আমার পাশে ছিলেন।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার ‘হিনাহোলিক’রা আমার শক্তি, আমার আশ্রয়, আমার অভিভাবক। আমি জানি আপনারা আমার পিছনে আছেন এবং আপনারা তা বারবার প্রমাণ করেছেন। এমনকি আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়েও।’

আরও পড়ুনঃ   ‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

প্রসঙ্গত, চলতি বছরে জুন মাসের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্যানসারে আক্রান্তের কথা প্রকাশ করেছিলেন। সে পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যারা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১০

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১২

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১৩

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৪

১৫

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৬

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৭

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST