৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নতুন অধিনায়ক হচ্ছেন কে?

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এর পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের নেতৃত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে মোহাম্মদ রিজওয়ান এমনটাই মনে করছেন মুদাসসার নাজার।

ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত নভেম্বরে সব সংস্করণের দায়িত্ব ছেড়ে দেন তিনি। পরে পিসিবিতে পালাবদলে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্ব নিয়ে বাবরের সঙ্গে কথা বলেন এবং গত ৩১ মার্চ সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্বে ফেরানো হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।

দ্বিতীয় মেয়াদে নেতৃত্বে এসে মাত্র ছয় মাস দায়িত্ব পালন অরেছেন তিনি। দ্বিতীয় দফায় তার অধিনায়কত্বে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। তবে এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি তারা।

আরও পড়ুনঃ   বাগমারায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুদাসসার বলেন, ‘এখন তাদের (পিসিবি) আর কোনো বিকল্প বাকি নেই। রিজওয়ান ছাড়া তারা সবাইকে পরখ করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক বানাতেই হবে। আমার মনে হয় না, বোর্ডের ভেতরের লোক ও ম্যানেজমেন্টের শীর্ষ পর্যায়ের লোকজন রিজওয়ানকে নিয়ে সন্তুষ্ট। তবে তাকে এখন দায়িত্ব দিতে বাধ্য হবে তারা।’

তরুণ কাউকে নেতৃত্বে দেখা যাবে না বলে মনে করেন মুদাসসার। তার মতে তরুণদের আগে থেকে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হয়। যা আগে করেনি পিসিবি। তিনি বলেন, ‘অন্যথায়, তরুণ কাউকে দায়িত্ব দিলে, বাবর আজমের মতো পরিস্থিতি তৈরি হবে। সিনিয়য় একজনকে অধিনায়ক করে তার নেতৃত্বে তরুণ কাউকে গড়ে তোলা হবে ভালো সিদ্ধান্ত।’

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে : ইসি

টেস্টে বর্তমানে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাকে সরিয়ে সেখানেও রিজওয়ানকে চান মুদাসসার। তিনি বলেন, ‘আমার মতে, তিন সংস্করণেই রিজওয়ানকে অধিনায়ক করলে পাকিস্তানের জন্য ভালো হবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে অধিনায়কত্বে দ্রুত পরিবর্তনে। তরুণ ক্রিকেটারদের অধিনায়ক করা হয় এবং পরে সরিয়ে দেওয়া হয়, যা দলের মাঝে বিভাজন তৈরি করে। আসলে এটা কেবল পাকিস্তান দলের সমস্যা নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST