৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় মসজিদ-স্কুলে হামলা ইসরায়েলি বাহিনীর, নিহত ২৪

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৯৩ জন।

রোববার ভোরের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, “মসজিদে হামলায় নিহত হয়েছেন ২১ জন, বাকি ৩ জন নিহত হয়েছেন স্কুলে হামলার ঘটনায়। সেই সঙ্গে উভয় ঘটনায় আহত হয়েছেন ৯৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।”

“রোববার ভোরের দিকে এই হামলা ঘটেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে এই মসজিদ এবং স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসাছিল।”

আরও পড়ুনঃ   চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর

আহতদেদের সবাইকে গাজার আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাসাল।

এদিকে পৃথক এক বিবৃতিতে রোববার বেলা ১০টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল।

“আমাদের কাছে তথ্য ছিল যে দেইর আল বালাহ’র সেই মসজিদ এবং স্কুলটিতে সাধারণ ফিলিস্তিনিদের ছদ্মবেশে হামাসের সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। এই অভিযানের প্রধান ও একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসীরা।”

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক বছর পূর্তির একদিন আগে চালানো হলো এই হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা। হামলার পর এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। তাদের মধ্যে এখনও শতাধিক জিম্মি হামাসের কব্জায় রয়েছেন।

আরও পড়ুনঃ   গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

এদিকে জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST