৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাঙ্কিপক্স নির্ণয়ের দ্রুত পরীক্ষার অনুমোদন দিল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : মাঙ্কিপক্স সনাক্তের জন্য প্রথম পরীক্ষার অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাঙ্কিপক্স বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বন্ধ করতে দ্রুত সনাক্তকরণের পরীক্ষা সহায়তা করবে। নতুন এই পিসিআর পরীক্ষা ত্বকের ক্ষত স্থান থেকে সোয়াব নিয়ে এমপক্স ডিএনএ সনাক্ত করতে সক্ষম। প্রথমে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠাতে হবে, এরপর ফলাফলে জন্য রোগী ও চিকিৎসকদের অপেক্ষা করতে হবে।

সীমিত পরীক্ষার কিট বা সরঞ্জাম এবং মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে বিলম্ব হওয়ায় আফ্রিকার জন্য ভাইরাসটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমপক্সের বা মাঙ্কিপক্স এর বিস্তার আরও বেড়ে চলছে।

আরও পড়ুনঃ   বিমানে ভুলে চালানো হয় যৌনতাপূর্ণ ছবি, বদলাতে পারছিলেন না যাত্রীরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, এই বছর আফ্রিকায় ৩০ হাজারের বেশি সন্দেহভাজন ঘটনার মধ্যে ৪০ শতাংশের মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক ইউকিকো নাকাতানি নতুন এই ডায়াগনস্টিক পরীক্ষাকে ‘একটি উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘গুণমান-নিশ্চিত করে এই চিকিৎসা পণ্যগুলোর সরবরাহ করে ভাইরাসের বিস্তার রোধ এবং জনগণকে, বিশেষ করে সুবিধাবঞ্চিত দেশগুলোকে সহায়তা করাই আমাদের লক্ষ্য।’

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে সর্বাধিক সংখ্যক মাঙ্কিপক্ষে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটিতে মাঙ্কিপক্স টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং সামান্য সাফল্য আসাও শুরু করেছে। এমপক্স অত্যন্ত সংক্রামক একটি রোগ। চলতি বছরে দেশটিতে এ রোগে কমপক্ষে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

ডিআর কঙ্গোতে ক্রমবর্ধমান মাঙ্কিপক্সের আক্রান্তের ঘটনা এবং প্রতিবেশী দেশ বুরুন্ডি, উগান্ডা ও রুয়ান্ডায় ছড়িয়ে পরলে গত আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল, যা দুই বছরের মধ্যে দ্বিতীয়বার ছিল। কিছু পশ্চিমা দেশ আফ্রিকায় এই রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য এমপক্স ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু করে, তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আরও জরুরি-ভাবে টিকা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ   লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) অনুসারে, রুয়ান্ডায় গত মাসে প্রথম এমপক্স ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। নাইজেরিয়ায় টিকাদান অভিযান আগামী মঙ্গলবার চালু করা হবে বলে আফ্রিকা সিডিসি জানিয়েছে। ডিআর কঙ্গোতে টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা কর্মী এবং সংক্রমিত রোগীদের ঘনিষ্ঠ আত্মীয়।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST