৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পুকুরে কিশোরের লাশ, চোখ-গলায় আঘাতের চিহ্ন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিল সে। শনিবার দুপুরে স্থানীয়রা উপজেলার কাষ্টনাংলা গ্রামের এক পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন।

মৃত মো. সবুজ (১৫) পার্শ্ববর্তী মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

আরও পড়ুনঃ   থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার

আজ বিকেলে ঘটনাস্থল থেকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদুল ইসলাম জানান, পুকুর থেকে লাশ তুলে সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। চোখে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। পাশেই একটি চেইন পাওয়া গেছে। সবকিছু তদন্ত করা হচ্ছে। আঘাত কেন হয়েছে তা তারা নিশ্চিত নন। মাছের ঠোকরেও এই আঘাত হতে পারে।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৪

ওসি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আমরাও ঘটনাটি তদন্ত করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১১

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৩

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৪

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৬

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৮

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৯

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

২০

Design & Developed by: BD IT HOST