৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২৭ শিশু এবং ২৬১ জন নারী রয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ (৫ অক্টোবর) ভোরে বেকা গভর্নরেটের আল-রাফিদ শহরে ইসরায়েলি বিমান হামলায় আল-আবরার স্কুলের পরিচালক নিহত হয়েছেন।
তাছাড়া বুর্জ আল-বারজনেহ এলাকায় হামলা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বন্ধ হয়ে যাওয়া শুহুর এবং সারাইফা শহরের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা সচল করার জন্য কাজ করছে লেবানিজ সিভিল ডিফেন্স। ইসরায়েলি ড্রোনগুলি এখন বৈরুত এবং এর দক্ষিণ শহরতলির উপর দিয়ে কম উচ্চতায় উড়ছে।

আরও পড়ুনঃ   শত বছর পর সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বোতলবন্দি চিঠি

এদিকে উত্তর লেবাননের বেদদাউই শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের এক সামরিক কর্মকর্তা তার স্ত্রী ও দুই কন্যা নিহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে উৎক্ষেপণ করা প্রায় পাঁচটি রকেট শনাক্ত করেছে। কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও কিছু ‘উন্মুক্ত এলাকায়’ আঘাত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST