৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অবসর প্রসঙ্গে যা বলছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্ডি

অনলাইন ডেস্ক : সর্বশেষ কোপা আমেরিকায়ও আর্জেন্টিনা জাতীয় দলে তিন অভিজ্ঞ তারকার উপস্থিতি ছিল। যদিও তিনজনই ছিলেন পেশাদার ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। এর মধ্যে আনহেল ডি মারিয়া অবসর নিয়েছেন কোপার শিরোপা জিতে। বাকি আছেন লিওনেল মেসি ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। মেসির অবসর প্রসঙ্গ বারবারই আলোচনায় আসে, যেখানে পাওয়া যায় ২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত। তবে ওতামেন্ডি কতদিন আর জাতীয় দলে আছেন তা নিয়ে কথা বললেন এবার।

আর্জেন্টিনা জাতীয় দলের এই সহকারী অধিনায়ক লিওনেল স্কালোনির স্কোয়াডে রক্ষণভাগের বিশ্বস্ত তারকা। আন্তর্জাতিক ফুটবলে কতদিন খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্ন উঠেছিলেন ওতামেন্ডির কাছে। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ ক্লাব বেনফিকার এই তারকা বলেন, ‘আমি চূড়ান্ত সময় কাটাচ্ছি। তবে এখনও কোনো সীমানা ঠিক করিনি। যতদিন পর্যন্ত আমি শারীরিক, মানসিকভাবে ভালো বোধ করি এবং অবশ্যই যদি কোচ আমাকে প্রয়োজন মনে করেন, ততদিন পর্যন্ত আমি থাকছি। অর্থাৎ বিষয়টি নির্ভর করছে, আমি থাকব কি না..তার চেয়ে বরং বছর ধরে ধরে আগাতে চাই।’

আরও পড়ুনঃ   মর্যাদার লড়াইয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ঘরে ফিরবে না

ওতামেন্ডির বর্তমান বয়স ৩৬, কাতার বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকার ট্রফি জয়ের কীর্তি রয়েছে তার। মেসির অনুপস্থিতিতে বেশিরভাগ সময় আলবিসেলেস্তেদের অধিনায়কত্বের ভারও পড়ে এই ডিফেন্ডারের ওপর। আর্জেন্টিনা সর্বশেষ দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ওতামেন্ডির হাতে উঠেছিল নেতৃত্বের আর্মব্যান্ড। এর আগে অলিম্পিক গেমসের ফুটবলেও আর্জেন্টিনাকে তিনি নেতৃত্ব দিয়েছেন।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারের আগে এই আলবিসেলেস্তে তারকা খবরের শিরোনাম হন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার জয়ের পর। সেই ম্যাচে বেনফিকা স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে আর এক বছর চুক্তির মেয়াদ রয়েছে ওতামেন্ডির। এরপর স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন ইতোমধ্যে।

আরও পড়ুনঃ   সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, ‘(পরবর্তী গন্তব্য) কোথায় হবে আপনি জানতে পারবেন না। বেনফিকার সঙ্গে আমার এখনও এক বছরের চুক্তি বাকি এবং আমি ততদিন এখানেই মনোযোগ রাখছি। আমি দর্শকদের উত্তেজিত করতে চাই না। তারা আমাকে প্রতিটি ম্যাচে দেখতে চায়, এখানকার খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার ভবিষ্যত ঠিকানা কোন ক্লাব হবে সেটি দেখতে পাবেন, এই মুহূর্তে আগবাড়িয়ে বলাটা ভালো হবে না।’

প্রসঙ্গত, আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে জাতীয় দলের আরও দুজন জার্মান পাজেয়া এবং মার্কাস আকুনা খেলছেন বর্তমানে। মূলত দল ভারী করতে তাদের নিয়ে এসেছেন সাবেক আলবিসেলেস্তে তারকা ও ক্লাব কোচ মার্সেলো গ্যালারদো। ওতামেন্ডির আগমন নিঃসন্দেহে দলের শক্তি আরও বাড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST