৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে এই পদে নিযুক্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দেওয়া হয়।

দুদক সংস্কার কমিশনের সদস্য হওয়ার বিষয়ে আজ শুক্রবার সকালে নিশ্চিত করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।

পুতুল লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. ফজলুর রহমান পটল। পুতুলের মা সাবেক অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। ২০০৯ সালের ১৬ জুলাই এইচ এম বাররু সানি নামের এক ব্যক্তিকে বিয়ে করেন এই আইনজীবী।

আরও পড়ুনঃ   কালের বিবর্তনে বিলুপ্তির পথে কৃষকদের সেই ‘গোলাঘর’

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন পুতুল। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালীর ক্যাপিটাল ল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হন।

আরও পড়ুনঃ   ৩২৩ পৌর মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ

বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ যুক্ত ছিলেন পুতুল। বর্তমানে ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১০

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১১

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১২

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৩

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৫

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৬

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৯

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST