২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আ.লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল হক (৩৫), কিসমত গণকৈড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী (৩৮), পৌর এলাকার শালঘরিয়া গ্রামের যুবলীগ কর্মী সুমন (৩৬) ও মাসুদ রানা মিঠু (৪০)। তবে আটককৃতদের নাম এজাহারে উল্লেখ্য নাই বলে জানা গেছে।
পুলিশ জানায়, এর আগে গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগ এনে থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মাড়িয়া ইউনিয়নের চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।
বাদী এজাহারে উল্লেখ্য করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট উপজেলা সদরের মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এজাহার নামীয় আসামীরাসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে দিবালোকে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। আসামীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে আটককৃত আসামীরা এজাহার নামীয় আসামী না হওয়ায় অজ্ঞাত হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST