২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার উপর হামলা: বাগমারায় আ’লীগের ৯ নেতা গ্রেফতার

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিভিন্ন স্থানে অফিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে থানা, হাটগাঙ্গোপাড়া এবং তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, ভবানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর ইসলাম, তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, হামিরকুৎসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, একই ইউনিয়নের ১ নং আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম। আট জনকে মুনসুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সেই সাথে আলমগীর হোসেনের দায়েরকৃত অপর একটি মামলার এজাহার নামীয় আসামী উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্ব মুহুর্ত উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন।
ওই দিন রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারিরা কয়েকজনকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এছাড়াও ওই দিন উপজেলার ভবানীগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST