২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

কমিটির বাকি সদস্যরা হলেন–রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. রুস্তম উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩ তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তের প্রেক্ষিতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

আরও পড়ুনঃ   ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক দিল আরা হোসেন  বলেন, ‘সেলে জমাকৃত অভিযোগগুলো তদন্ত করে আমরা দোষীদের আইনগত পদ্ধতিতে শাস্তির সুপারিশ করব। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন অসম্মানিত না হয় সে বিষয়টিও খেয়াল রাখব। কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে আমরা সুষ্ঠু তদন্ত করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST