২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইউক্রেনে হাসপাতালে হামলা রাশিয়ার, নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক : ইউক্রেনে একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলের একটি হাসপাতালে অল্প সময়ের ব্যবধানে হওয়া পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে রাশিয়ার হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে আরও ২২ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, ৪৫ মিনিটের ব্যবধানে চালানো দুটি হামলায় সেন্ট প্যানটেলিমন ক্লিনিকাল হাসপাতালে “লোটারিং যুদ্ধাস্ত্র” – বা আত্মঘাতী ড্রোন – আঘাত করে।

আরও পড়ুনঃ   সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে চুপিসারে বিদায় নিলেন ডোনাল্ড লু

তিনি বলেন, “দ্বিতীয় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত প্রথম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।”

সুমির আঞ্চলিক প্রশাসন শনিবার গভীর রাতে বলেছে, হামলায় ১০ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। হাসপাতালের সমস্ত রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হাসপাতাল ছাড়াও নয়টি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ড্যানিয়েল বেল বলেন, গত ১৯ সেপ্টেম্বর জেরিয়াট্রিক সেন্টারে মারাত্মক হামলার পরে তিনি গত সপ্তাহে সুমিতে গিয়েছিলেন। ওই হামলায় কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছিলেন। এছাড়া গত ১৩ আগস্ট শহরের অন্য একটি হাসপাতাল কমপ্লেক্সে হামলার কথাও এসময় স্মরণ করেন তিনি।

আরও পড়ুনঃ   নোবেলজয়ের পর হান কাংয়ের বইয়ের বিক্রি ছাড়িয়েছে ১০ লাখ

গত ৬ আগস্ট থেকে সুমি শহর এবং আশপাশের অঞ্চলে এই ধরনের হামলায় ৩৩ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “চিকিৎসা অবকাঠামোগুলো আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত এবং বিশেষ সুরক্ষা পেয়ে থাকে। অবশ্যই এসব অবকাঠামো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না।”

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার সকালে হামলার সময় হাসপাতালে ৮৬ জন রোগী এবং ৩৮ জন স্বাস্থ্যকর্মী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST