২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে খেলা বিঘ্ন হওয়ায় হতাশ শান্ত

অনলাইন ডেস্ক : আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে আজ (শনিবার) দ্বিতীয় দিন খেলা শুরুর সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে আজ খেলা মাঠেই গড়ায়নি। সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি ছিল। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছিল কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও ছিল না সেখানে। পরবর্তীতে দুপুরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বিসিবির পাঠানো এক ভিডিওতে এমন পরিস্থিতি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর থেকেই বন্ধ। আজ সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

খেলা শুরু হলে দল ভালো অবস্থানে যেতে পারে বলে আশা বাংলাদেশ অধিনায়কের, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল। এখনও ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

বৃষ্টির কারণে পরবর্তীতে কানপুরের উইকেট কেমন চ্যালেঞ্জিং হতে পারে বুঝতে পারছেন না শান্ত, ‘আমি বলব যে উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোর…যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সেক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

প্রথমদিন বৃষ্টিতে খেলা থামার আগপর্যন্ত বাংলাদেশ মাত্র ৩৫ ওভার ব্যাট করেছে। যেখানে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৭ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান। দারুণ শুরুর পরও এদিন ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩১)। ওপেনার সাদমান ইসলামের ব্যাটে এসেছে ২৪ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১০

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৬

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৭

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৮

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৯

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST