২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় অপর এক আরোহী আহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল একই জেলার লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জামিল হোসেন জানান, গাজীপুর বিল এলাকায় নাটোর থেকে বনপাড়াগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শরিফুল নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী বাচ্চু আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

এঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST