১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি জাকেরের সর্বশেষ অবস্থা জানাল চিকিৎসকরা

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলি অনিক। আর মাঠে নেমেই যেন বিপদটা ডেকে আনলেন। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ বাঁধে তার।

পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। এরপর নিতে হয় হাসপাতালেও। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের ডাক্তাররা জানালেন জাকেরের সর্বশেষ অবস্থা।

নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মঈনউদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।’

আরও পড়ুনঃ   If You Have $5, Zendaya Found the Spring Collections

অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম বলেন, ‘উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোনো চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে। ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ঔষধও খেয়েছেন। ভয় করার কোনো কারণ নাই।’

জাকের আলি মাঠে এসেছিলেন সৌম্য সরকারের বদলি হিসেবে। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ হাতছাড়া করেননি।

আরও পড়ুনঃ   তানোরের রাস্তা দিয়ে প্রতিদিন অর্ধ শতাধীক ছোট বড় বাস যাচ্ছে সাফিনা পার্কে

জাকের ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানও। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। ঘাড়েও সমস্যা দেখা দেয় তার। পরে তার বদলি হিসেবে ব্যাটিং করেন তানজিদ তামিম। অন্যদিকে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST