২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চরিত্রের নামেই লেডি গাগার অ্যালবাম

অনলাইন ডেস্ক : জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান হোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিক্যুয়েল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার গল্প। এতে হোয়াকিনের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

হলিউড রিপোর্টার গতকাল জানিয়েছে, জোকারের মুক্তি উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছেন লেডি গাগা। প্রকাশ করছেন পুরো একটি অ্যালবাম। লেডি গাগা অ্যালবামটির নামও দিয়েছেন জোকারে তাঁর অভিনীত চরিত্রের নামে—‘হার্লে কুইন’। ১৩টি গান নিয়ে এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। ক্যারিয়ারের সপ্তম অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লেডি গাগা। এর মধ্যেই হার্লে কুইনের ঘোষণা গাগাভক্তদের কাছে বাড়তি পাওনা হিসেবেই ধরা দিল।

আরও পড়ুনঃ   সালমানকে নিয়ে যা বললেন দিয়া মির্জা

কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এলোমেলো বিভিন্ন লাইন পোস্ট করছিলেন গায়িকা। কখনো লেখেন, ‘আই অ্যাম রেডি ফর মাই ইন্টারভিউ’, এরপর ‘ডোন্ট টেল মি হোয়াট টু ওয়্যার’, ‘নো ডাক্ট টেপ নো মিশন’, ‘মুনডাস্ট গেটস এভরিহোয়্যার’ ও ‘স্টিল নট অক্টোবর’ লেখেন পৃথক পোস্টে। তখন ভক্তরা এসব পোস্টের উদ্দেশ্য বুঝতে না পারলেও এখন সবার কাছে স্পষ্ট, এসব তাঁর হার্লে কুইন অ্যালবামের গানের শিরোনাম। এগুলো ছাড়াও অ্যালবামে থাকবে ‘গুড মর্নিং’, ‘গেট হ্যাপি’, ‘ওহ, হোয়েন দ্য সেইন্টস’, ‘ওয়ার্ল্ড অন আ স্ট্রিং’, ‘দ্যাটস এন্টারটেইনমেন্ট’, ‘স্মাইল’, ‘দ্য জোকার’ ও ‘ফোলি আ ডিউক্স’ শিরোনামের গানগুলো।

আরও পড়ুনঃ   যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা!

টড ফিলিপস পরিচালিত জোকারের প্রথম পর্বটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার। তবে জোকার: ফোলি আ ডিউক্স অনেকটা মিউজিক্যাল ঘরানার। ভ্যারাইটি জানিয়েছে, ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে, সঙ্গে কিছু মৌলিক গানও থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST