২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মালাইকার জীবনে শোক, অন্যদিকে মিষ্টি বিলি করছেন অর্জুন

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগেই বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। অভিনেত্রীর এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কপূর।

যদিও বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে প্রেমে। তবে ব্যক্তিগত সমীকরণ যাই হোক না কেন প্রাক্তন প্রেমিকার দুঃসময়ে তার পাশে দাঁড়ান অর্জুন।

মঙ্গলবার ছিল মালাইকার বাবার স্মরণসভা। সেখানে বোনের সঙ্গে দেখা যায় মালাইকাকে। চোখেমুখে শোকের ছাপ স্পষ্ট। যদিও এদিন অর্জুনের অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। মালাইকা যখন শোকগ্রস্ত সেই সময় হাসিমুখে মিষ্টি বিতরণ করতে দেখা গেল অভিনেতাকে।

আরও পড়ুনঃ   কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে টানা ছ’বছর সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪-এর মে মাসে সেই সম্পর্কে ইতি টানেন তারা।

তারকাদের এক ঘনিষ্ঠ সূ্ত্র জানিয়েছেন, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা। যদিও তা নিয়ে কেউই কখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

জুন মাসে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি দেখেই অনুরাগীরা তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত হন। এরপরে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পরস্পরের সঙ্গে বাক্যালাপে যাননি অর্জুন ও মালাইকা। যদিও মালাইকার অসময়ে পাশে ছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ   ‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’

সম্প্রতি নিজের জন্য নতুন একটি স্কুটার কিনেছেন অর্জুন। দুই চাকার এই বাহন কিনে নিজের বাড়ি থেকে ভিলে পার্লে পর্যন্ত সেটা চালিয়ে ঘুরে বেড়ান অভিনেতা। এই স্কুটারটি কিনতে তাকে খরচ করতে হয়েছে ১ লাখ রুপি।

দুই চাকা কেনার খুশিতে পাপারাজ্জিদের মিষ্টি খাওয়ান অভিনেতা। সাধারণত তারকারা দামি গাড়ি কেনেন। দুই চাকার বাহন কিনলেও কমপক্ষে স্পোর্টস বাইক কেনেন তারা। সেখানে দাঁড়িয়ে অর্জুন যেন ছক ভাঙলেন। ভিন্ন কিছু করলেন। সেই খুশিতেই কিনা মিষ্টি বিলি করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST