২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় মেরাজ মণ্ডল (১৯) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেরাজ উপজেলার পৌর শহরের পারকোলা গ্রামের বরকত মণ্ডলের ছেলে।

এছাড়া ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী একটি ট্রাক পাড়কোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেরাজের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা বলেন, যাত্রী নিয়ে একটি অটোরিকশা পারকোলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ও বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST