২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পরনে ২৩ ফুট লম্বা শাড়ি, ছয় ঘণ্টা শৌচালয়ে যেতে পারেননি আলিয়া!

অনলাইন ডেস্ক : মেট গালার মঞ্চ থেকে প্যারিস ফ্যাশন উইক, সব জায়গায় এখন নজর কাড়ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করার জ্বালাও যেন কম নয়। বিভিন্ন সাজ-পোশাকে বাইরে থেকে আকর্ষণীয় লাগলেও এ নিয়ে যেন বিড়ম্বনার শেষ নেই এসব পোশাকধারীদের। চলতি বছর মেট গালায় এক ২৩ ফুট লম্বা শাড়ি পরে আন্তর্জাতিক মঞ্চে তাক লাগিয়েছিলেন আলিয়া ভাট। কিন্তু তার জন্যে নাকি ছয় ঘণ্টা শৌচকর্ম করতে পারেননি আলিয়া!

সেই শাড়িটি এমনভাবে আলিয়াকে পীড়া দিতে পারে, সেটা বুঝেশুনেই নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। প্যাস্টেল সবুজ রঙের নেটের শাড়িটি ছিল সম্পূর্ণ হাতে বোনা। পুরো শাড়িতে সাদা আর গোলাপি ফুলের কারুকার্য। সিল্ক ফ্লস, পুঁতির টাসেল, গ্লাস বিড দিয়ে তৈরি। শাড়ির লম্বা আঁচল লুটিয়ে আছে গালিচা জুড়ে। আঁচলেও চোখ ধাঁধানো এমব্রয়ডারি, প্রায় ২৩ ফুট লম্বা। আলিয়ার এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ১৯৫৬ ঘণ্টা।

আরও পড়ুনঃ   পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম

প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ বসে ‘মেট গালা’র আসর। উপস্থিত থাকেন হলিউড এবং বলিউডের প্রথম সারির অভিনেতারা। তাদের রূপের আলোয় ঝলমলে হয়ে ওঠে এই সমারোহ। সেখানেই ২৩ ফুট লম্বা বিশেষ ওই শাড়িটি পরে নিজেকে ধরা দিয়েছিলেন আলিয়া। আর সেখানেই আলিয়াকে পড়তে হয় মহা বিরম্বনায়। প্রকৃতির ডাকে নাকি সাড়া দিতে পারেননি তিনি! সম্প্রতি সেই অভিজ্ঞতা তুলে ধরে ‘কপিল শর্মা’র শো-এ এসে আলিয়া বলেন, ‘বললে হয়ত বিশ্বাস করবেন না এই শাড়িটা পরে প্রায় ছয় ঘণ্টা শৌচালয়ে যেতে পারিনি। চেপে রাখতে হয়েছিল।’

আরও পড়ুনঃ   ‘বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে’

মেট গালার জন্য আলিয়া ভাটের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক ছিল নিঃসন্দেহে আউট অফ দ্য বক্স। অভিনেত্রী এসব ছবি ভাগ করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তার একটি লুকের ঝলক মিলেছিল তখনই। আর তারপর যখন আলিয়া নিউ ইয়র্কের তারকাখচিত সেই রেড কার্পেটে পৌঁছান, তখন তার থেকে চোখ সরাতে পারেনি কেউই। উল্লেখ্য, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর হাতে তৈরি করা হয়েছিল ২৩ ফুট লম্বা এই বিশেষ শাড়ি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST