২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেলক্রসিংয়ে থেমে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রাকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানি কচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে জীবন বাঁচান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।

আরও পড়ুনঃ   বাগমারায় টানা নজরদারিতে তেল বিক্রি স্বাভাবিকতায় ফিরছে

পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। তখন রেলক্রসিংয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেলেও বাকি অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ   ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জয়পুরহাট রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছে এবং পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST