২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির সাংবাদিকতা বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, আশ্বাসে স্থগিত

রাবি প্রতিনিধি: আটকে থাকা পরীক্ষা চালু ও সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করাসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিভাগের সভাপতি ও অফিসকক্ষে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে বেলা সোয়া ১টার দিকে উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আটক শুধু আমরাই, অন্য বিভাগের পরীক্ষা তো বন্ধ নাই’, ‘এক বছরে এক সেমিস্টার, ধিক্কার ধিক্কার’, ‘রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই একমাসে’, ‘শিক্ষকদের স্বৈরাচার, চলবে না চলবে না’, ‘গুটি চালানো বাদ দেন, আমাদের মুক্তি দেন’, ‘মিষ্টি কথা বাদ দেন, চার দফা মেনে নেন’, ‘আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তাড়াতাড়ি’, ‘পরীক্ষা কেন ধীর গতি, কী করছেন সভাপতি’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—
১. ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দশ মাস পর শুরু হয়। তবে মাত্র দুটি কোর্সের পরীক্ষা নেওয়া হলেও বাকি পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না। আটকে থাকা কোর্সগুলোর রুটিন আজকের মধ্যে প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

২. ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের দশ মাস ক্লাসের পরও পরীক্ষার ফরম-পূরণের তারিখ দেওয়া হয়নি। আজকের মধ্যে ফরম-পূরণের তারিখসহ পরীক্ষার রুটিন দিতে হবে।

৩. অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা এবং পাশাপাশি বিভাগ থেকে এ বিষয়ে কী ধরনের সহযোগিতা করা হয়েছে সেটি শিক্ষার্থীদের জানানো।

৪. বিভাগে সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করা।

শিক্ষার্থীরা বলছেন, বেশ কয়েক বছর ধরে বিভাগে নানা অনিয়ম চলছে। ছয় মাসের সেমিস্টার শেষ করতে সময় লাগছে এক বছর। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও ৮-১০ মাস পর ফলাফল করা হয়। ইনকোর্স পরীক্ষা যথাসময়ে নেওয়া হয় না।

এ বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, ‘আমাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য বিভাগের সভাপতিকে দুদিন সময় বেঁধে দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি।’

এদিকে অবস্থান কর্মসূচি পালন করায় বেলা পৌনে ১১টার দিকে বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল, অধ্যাপক আ-আল মামুন, অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজসহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দাবিগুলোর বিষয়ে কথা বলতে আসেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   চারঘাট নন্দনগাছীতে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

তবে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসকে সহযোগিতা করার বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। পরে বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় উপাচার্য মতানৈক্যের সেই দাবির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা বিভাগে ফিরে যান। এরপর তারা তালা খুলে দেন।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুপুরের মধ্যেই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অর্থাৎ শিক্ষার্থীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তবে একটি দাবি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল। পরে সে বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি (উপাচার্য) শিক্ষার্থীদের জানিয়েছেন যে, বিষয়টি ইতিমধ্যেই সিন্ডিকেট সভার আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST