২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল

অনলাইন ডেস্ক : অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সিরিজে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। আর আসন্ন সেই সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা যাছাইয়ে সম্প্রতি ঢাকায় এসেছে আফ্রিকার একটি প্রতিনিধি দল।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেছেন তারা। এরপর আজ সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন দক্ষিণ আফ্রিকার সেই প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ   বিপিএল ম্যাচের আগে ফুটবলে মুখোমুখি বরিশাল-খুলনা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুটি টেস্ট। প্রোটিয়া দলের এই সফরের পরই সেটি চূড়ান্ত হবে।

এর আগে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসবে কি না, তা নিয়ে সংশয় ছিল। পরবর্তীতে তারা নিরাপত্তাজনিত কোনো শঙ্কা আছে বলে মনে করে না বলে জানায়। সিরিজের দুই ম্যাচ ২৯ অক্টোবর এবং ৩ নভেম্বর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন সিরিজে নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। গেল কয়েক দিন ধরেই মিরপুরে চলছে মহড়া। আজও ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যস্ততা। সেনাবাহিনীর সাথে ছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST