২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরো দুই হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার কবির

অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তার বিরুদ্ধে রফিকুল ইসলাম ও আরিফ হত্যার অভিযোগ আনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহত হন।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এছাড়া জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে আদালত তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
এছাড়া রফিকুল ইসলাম গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

‘ডেঙ্গু প্রতিরোধে রাসিকের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি’

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১০

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১১

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১২

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৩

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

১৫

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১৬

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১৭

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১৮

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৯

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

২০

Design & Developed by: BD IT HOST