২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে ২১ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার সঞ্জু।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল, বগুড়া, বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুুলিশ কমিশনার অনির্বাণ চাকমা।

আরও পড়ুনঃ   সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ.বি.এম শরীফ উদ্দিন বলেন, প্রকৃতি থেকে অক্সিজেন নেয়া এবং কার্বন-ডাই-অক্সাইড দেয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সন্তানকে বৃক্ষ সম্পর্কে জানাতে হবে এবং নগর পরিকল্পনাবিদদের সবুজ নগরায়ণে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সুশোভিত ফুল, ফলের সাথে বহুবর্ষজীবী বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন তিনি। জলাশয় সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে তিনি সকলকে ব্যাপক বৃক্ষরোপণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এ কাজটি করতে হবে। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নগর ভবন গ্রীন প্লাজায় এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৩৪ টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST