২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নবীকে নিয়ে ‘কটূক্তি’, এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ

অনলাইন ডেস্ক : ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। খবর, এপি ও ভয়েস অব আমেরিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহ নওয়াজ নামে মুসলিম ওই চিকিৎসক সিন্ধু প্রদেশে তার জন্মস্থান অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট শেয়ারের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অপমান করেছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস

তবে ওই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্ট তার নয় বলেও জানান। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহরজুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো অভিযোগ করেন, নওয়াজ এবং আরেকজন ‘সশস্ত্র ব্যক্তি’ গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাল্টাপাল্টি গোলাগুলি বিনিময়ে নওয়াজ মারা যায়।

আরও পড়ুনঃ   ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST