১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সত্যিকারের জনবান্ধব পুলিশ হোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পুলিশকে সত্যিকারের জনবান্ধব বাহিনীতে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু কাগজে কলমে নয়, জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে বাস্তবিকভাবেই জনবান্ধব প্রমাণ করতে হবে। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন তাদের মন-মানসিকতার পরিবর্তন। তাদেরকে উজ্জীবিত হয়ে ও জনসেবার মানসিকতা নিয়ে আরো বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে। এর মাধ্যমে পুলিশের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়, নিরীহ মানুষ যাতে হেনস্তার শিকার না হয়-সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। নিজেদের পরিচয় প্রদান ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেফতার করতে পারবে না।

বিদ্যমান প্রেক্ষাপটে পুলিশ অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলা দিচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন যারা মামলা দিচ্ছে, তারা সাধারণ জনগণ।
তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে তারা যেন প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেন কিন্তু অযথা নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।

আরও পড়ুনঃ   কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজেদের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, অন্যথায় নয়।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সভায় ডিএমপি’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১০

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১১

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১২

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৩

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৪

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৫

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৬

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১৭

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১৯

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST