১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হলিউডে বড় চমক জ্যাকুলিন ফার্নান্দেজের

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার হলিউড অভিনেতা জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে জ্যাকুলিনকে একই পর্দায় দেখা যাবে। হলিউডের একটি সিনেমায় অভিনয় করছেন তারা। সম্প্রতি সেই ট্রেলার প্রকাশ্যে আসার পরেই জ্যাকলিনের ভক্ত-অনুরাগীরা নড়েচড়ে বসেছেন।

২০১৭ সালে মুক্তি পায় ভ্যান ডাম অভিনীত অ্যাকশন সিনেমা ‘কিল দেম অল’। এবার সে সিনেমার সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। ‘কিল দেম অল ২’ ট্রেলারে ‘ডাবল ইমপ্যাক্ট’ খ্যাত হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকলিনকে অ্যাকশন করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ   মধ্যরাতে শহর ছাড়লেন দেব-রুক্মিণী!

সিনেমায় ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন। তার চরিত্রের নাম ভেনেসা। গল্প অনুযায়ী ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়।

দু’জনে ইতালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু সেখানেই শত্রুপক্ষ তাদেরকে খুঁজে বের করে। কীভাবে শত্রুদের থেকে মুক্তি পাবে তারা, সেই গল্পই বলা হবে সিনেমাটিতে।

এর আগে ‘ডেফিনেশন অফ ফিয়ার’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ সিনেমাতে অভিনয় করেছিলেন জ্যাকলিন। সে সময় অভিনেত্রীকে সেই অর্থে প্রচার এনে দিতে পারেনি।

আরও পড়ুনঃ   শাড়িতেও বিশেষ বার্তা দিলেন ঊষসী!

সেখানে ভ্যান ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে ছবি, আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের ক্যারিয়ারের নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন অনেকে।

গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে ভালেরি মিলেভ পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST