১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও আইপিএলে প্রধান কোচের দায়িত্বে পন্টিং

অনলাইন ডেস্ক : আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্কে গত জুলাইয়ে ইতি টেনেছেন রিকি পন্টিং। অবশ্য অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি অধিনায়ক নিজ থেকে সরে যাননি। লম্বা সময় পরেও দলকে সাফল্য এনে দিতে না পারায় দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি তাকে বরখাস্ত করেছে। এবার নতুন মৌসুমের জন্য পন্টিংকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।

কয়েক বছরের চুক্তিতে তিনি পাঞ্জাবের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে উল্লেখ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। স্বাভাবিকভাবেই তার চাওয়ামতো বাকি কোচিং স্টাফও নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আগের কোচিং স্টাফের মধ্যে কারা থাকবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গত বছর দলটির কোচিংয়ে ছিলেন ট্রেভর বেইলিস (প্রধান কোচ), সঞ্জয় বাঙ্গার (হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট), চার্ল লেঙ্গভেল্ট (পেস বোলিং কোচ) ও সুনিল জোশি (স্পিন কোচ)।

আরও পড়ুনঃ   নেপালের রাষ্ট্রদূতের কাছে সার্কের খোঁজখবর নিলেন ড. ইউনূস

এ নিয়ে গত সাত মৌসুমে ছয়বার প্রধান কোচ বদল করল পাঞ্জাব। আইপিএলের গত আসরে তারা হতাশাজনক পারফরম্যান্স নিয়ে নয় নম্বরে থেকে বিদায় নিয়েছিল। কেবল তাই নয়, ২০১৪ আসরের পর এখন পর্যন্ত আর কোনোবারই প্লে-অফে উঠতে পারেনি বলিউড অভিনেত্রীর দলটি। ২০১৪ আসরে তারা রানার্সআপ হয়েছিল, এটাই আইপিএলে পাঞ্জাবের সর্বোচ্চ অর্জন। ফলে নতুন দায়িত্ব নেওয়া পন্টিংয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার আগে তিনি প্রথমে স্কোয়াডের শর্টলিস্ট তৈরি করবেন, এই বছরই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।

২০২৪ আইপিএলে পাঞ্জাবের পেসার হার্শাল প্যাটেল আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে পার্পল ক্যাপ পেয়েছিলেন। এ ছাড়া দলের প্রধান পারফরমারদের মধ্যে ছিলেন শশাঙ্ক সিং ও আশুতোশ শর্মা। ভারতের তারকা পেসার আর্শদীপ সিং, লেগস্পিনার রাহুল চাহার ও উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও ছিলেন পাঞ্জাবের স্কোয়াডে। বিদেশিদের মধ্যে পাঞ্জাবের স্কোয়াডে স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো ও কাগিসো রাবাদা ছিলেন। এদের মধ্যে থেকে চাহিদামতো কয়েকজনকে ধরে রাখতে পারবে পন্টিংয়ের দল। এ ছাড়া তাকে নতুন অধিনায়কও বেছে নিতে হবে, আগের অধিনায়ক শেখর ধাওয়ান কিছুদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

আরও পড়ুনঃ   সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইস্যুগুলো একই ছিল : রাবির আইইওএল পরিচালক

প্রসঙ্গত, আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন পন্টিং। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে মাঝে অধিনায়কও ছিলেন। ২০১৩ আসরে চ্যাম্পিয়ন হন তাদের হয়ে। পরবর্তীতে ২০১৪ সালে আইপিএলে নতুন ভূমিকায় (পরামর্শক) এবং ২০১৫-১৬ সালে ছিলেন প্রধান কোচ।

পরবর্তীতে দিল্লির হয়ে কাটানো ৭ মৌসুমে কেবল ৩ বারই দলকে প্লে-অফে নিতে পেরেছিলেন রিকি পন্টিং। ২০১৯ ও ২০২১ সালে তারা খেলেছিল প্লে-অফ। আর ২০২০ আইপিএলে ছিল ফাইনাল পর্যন্ত। ২০১৯ সাল থেকে দলের অ্যাডভাইজার হিসেবে যোগ দেন সৌরভ গাঙ্গুলি। যদিও তাতে ভাগ্য বদল হয়নি দিল্লি ক্যাপিটালসের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১০

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১১

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৪

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৫

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৯

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST