১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রপ্তানি কমেছে ভারতের

অনলাইন ডেস্ক : রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার মাঝে গত আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে প্রায় ২৮ শতাংশ। গত মাসে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার; যা গত বছরের আগস্ট মাসে ছিল ৯৪৩ মিলিয়ন ডলার। বুধবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হয়েছে। এর মাঝেই আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে।

ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা ক্রিসিল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ভারতের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে দেশটিতে অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ভারতের কিছু রপ্তানি শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতিতে প্রভাব ফেলতে পারে। কারণ ভারতের এসব শিল্পের চাহিদার অথবা উৎপাদনের কেন্দ্র বাংলাদেশ।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বিজেপির ভারত বনধ ঘিরে ব্যাপক সংঘর্ষ, গুলি

দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি ১০ শতাংশ বা ১ বিলিয়ন ডলার কমেছে। যদিও গত বছরের আগস্টে বাংলাদেশে ভারতের তুলা রপ্তানির এই পরিমাণ ছিল ১ দশমিক ১১ বিলিয়ন ডলার। বিক্ষোভের কারণে বাংলাদেশে তৈরি পোষাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার মাঝেই ভারতের রপ্তানি হ্রাস পেয়েছে।

ক্রিসিল বলেছে, বাংলাদেশ থেকে অর্ডার কমে যাওয়ায় তা ভারতীয় তৈরি পোষাক শিল্পের ওপর প্রভাব ফেলেছে। কারণ বাংলাদেশে তৈরি পোষাকের কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহ করে ভারত।

অন্যদিকে, ভারতে তৈরি পোষাকের নতুন ক্রয়াদেশের বিষয়ে বিদেশি বিভিন্ন কোম্পানি যখন খোঁজ-খবর নিচ্ছে, তখন বাংলাদেশে ভারতীয় তুলা রপ্তানি কমতে শুরু করেছে। তবে এর প্রভাব শিল্প বা সুনির্দিষ্ট রপ্তানি খাতের আয়ের ওপর কতটা নির্ভরশীল, বিষয়টি তার ওপর নির্ভর করবে।

আরও পড়ুনঃ   ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

এছাড়া ভারতের করপোরেট জগতের ঋণমানের ওপর দ্রুতই এর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করে না প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বাংলাদেশি টাকার মান কী দাঁড়ায়, সেদিকে নজর রাখা দরকার হবে।

সংস্থাটি বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে এর প্রভাব তুচ্ছ হবে। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য তুলনামূলকভাবে কম, যা দেশটির মোট রপ্তানির মাত্র আড়াই শতাংশ এবং গত অর্থবছরে মোট আমদানির শূন্য দশমিক ৩ শতাংশ ছিল।

ঋণমান নির্ণয়কারী এই সংস্থার সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি ছিল প্রধানত তুলা, সুতা, পেট্রোলিয়াম পণ্য, বিদ্যুৎসহ বিভিন্ন ধরনের পণ্য।

আর বাংলাদেশ থেকে ভারতের আমদানি করা পণ্যের মধ্যে আছে উদ্ভিজ্জ চর্বি তেল, সামুদ্রিক পণ্য এবং পোশাক। বাংলাদেশ প্রায় ৮ থেকে ১০ শতাংশ তুলা পণ্য বিক্রি করে থাকে; যে কারণে তা বিশ্বের প্রধান প্রধান রপ্তানিকারকদের রাজস্বে প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST