১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দীপিকা-রণবীরের কন্যা কত সম্পত্তির মালিক?

অনলাইন ডেস্ক : সদ্যই এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর স্ত্রী-কন্যাকে নিয়ে গত রোববার বাড়ি ফিরেছেন রণবীর সিং। বলিউডের এই তারকা দম্পতির ঘরে এখন আনন্দের বন্যা। সঙ্গে পরিবারের নতুন সদস্যকে নিয়ে সিং পরিবারের ব্যস্ততাও কম নয়।

মাত্র সাতদিন বয়স হল দীপিকা-রণবীর কন্যার। আর এরই মধ্যে চর্চায় এই সদ্যোজাত। শুরু হয়েছে হিসেব কষাকষি। কারণ, স্টারকিডদের নিয়ে অনুরাগীদের বিভিন্ন আগ্রহ প্রকাশ পায়। যেমন, তাদের জন্মসূত্রে পাওয়া সম্পত্তি নিয়েও জানতে চায় অনেকে। মূলত যেকোনো স্ট্রাকিডদের নিয়ে ঘটে থাকে এমনটা; শুধু যে দীপিকা রণবীরের মেয়ের ক্ষেত্রে, এমন নয়।

আরও পড়ুনঃ   বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

যেমন শোনা যায়, রণবীর কাপুর তার পালি হিলের বাড়িটি মেয়ে রাহার নামেই লিখে দিয়েছেন। তেমনই রণবীর-দীপিকার মেয়ের সম্পত্তির পরিমাণও নাকি কম নয়- জান গেল এমনটি।

বলিউডসূত্রের খবর, আনুমানিক কয়েকশো কোটি টাকার মালিক দীপিকা-রণবীরের মেয়ে! তো কীভাবে সেটা?

দীপিকা-রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ৮৬০ কোটি রুপি। সুতরাং জন্মসূত্রে এই পুরো টাকাই তাদের কন্যার। এছাড়াও এই সদ্যোজাত পাবে মুম্বাইয়ের ওরলির একটি ৫ রুমের ফ্ল্যাট। যার মূল্য প্রায় ৪০ কোটি। এছাড়াও দীপিকা রণবীরের ৪ রুমের আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম প্রায় ১৬ কোটি।

আরও পড়ুনঃ   জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সম্প্রতি শাহরুখ খানের বাংলোর পাশেই একটি চারতলা ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। সেখানে তাদের গৃহপ্রবেশের ছবিও এসেছিল প্রকাশ্যে। সেই ফ্ল্যাটের দাম নাকি প্রায় ১১৯ কোটি রুপি। আলিবাগে তাদের একটি হলিডে হোমও আছে। সেটার মূল্যও ২২ কোটি। দুই তারকাই গাড়ি ভালোবাসেন। তাদের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে। যেগুলোর গড় মূল্য ২ থেকে ৫ কোটির মধ্যে। তাহলে কিছুটা অনুমান করাই যায়, মোট কত সম্পত্তির মালকিন হতে চলেছে দীপিকা-রণবীরের সদ্যোজাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST