১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার : দলের নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এখনো আমরা সরকারে যাইনি, মাথায় রাখতে হবে। সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে।’

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এ কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। তাতে রাজশাহী বিভাগের আট জেলার নেতা-কর্মীরা যোগ দেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে। সেদিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এ জন্য বিএনপির নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি।’

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘একসময় আওয়ামী লীগ বলত, বিএনপির নেতা কে? আর আজ যদি আমরা বলি, আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায়?’ আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুনঃ   সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি : ফয়জুল করীম

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা শুধু পালিয়েই যাননি, এ দেশ থেকে তাঁর নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তাঁর দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে, তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এই যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতা-কর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।’

শামসুজ্জামান দুদু সমাবেশে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ভারতের দালাল, এই ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আন্দোলন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাজ করে যাবে বিএনপি।’

আরও পড়ুনঃ   দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার খালিদ চৌধুরী পাহিন, দলের বন ও পরিবেশ সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

সমাবেশ সঞ্চালন করেন মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার স্থানীয় নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST