১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবি-রুয়েট প্রীতি ফুটবল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয়

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের গণঅভ্যুত্থানের ঢেউ কিন্তু খেলা থেকেও বাদ যায়নি। আমরা ২টা টেস্টে সিরিজে জয় পেয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। এই সফলতার ধারা বজায় রাখতে আমরা কাজ করে যাব। এক্ষেত্রে সকলের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। ইদানীং দেখা যাচ্ছে, স্মার্ট ফোন আসক্তিসহ নানা কারণে আমরা স্পোর্টস থেকে সরে যাচ্ছি। তাই আমাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। ছোটদের খেলার প্রতি উৎসাহিত করতে হবে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, সপ্তাহ পার না হতেই উঠে যাচ্ছে পিচ-কার্পেটিং

রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রীতি ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল বিকেল ৫টা ৭মিনিটে প্রথম গোল এবং ৫টা ১৭ মিনিটে ২য় গোল করেন।

প্রীতি ম্যাচের সভাপতি ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই৷ তারা খুব প্রশংসনীয় খেলা দিয়েছে। রুয়েটও দুর্দান্ত খেলেছে। তাদেরও মোবারকবাদ জানাই।

আরও পড়ুনঃ   এখনই বলা যাচ্ছে না নাশকতা নাকি দুর্ঘটনা

এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং রুয়েটের ছাত্র কল্যান প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST