১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কোহলির ছক্কায় ছিদ্র হলো স্টেডিয়ামের দেয়াল!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার–ব্যাটসম্যানরা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারতের প্রস্তুতি।

রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিলরা ব্যাট হাতে সময় কাটাচ্ছেন নেটে। যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা ব্যস্ত বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিতে।

তাদের মধ্যে কোহলি মনে হয় একটু বাড়তি সময়ই দিচ্ছেন নেটে। প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

আরও পড়ুনঃ   নগরীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

কোহলির প্রস্তুতি যে সত্যিই খুব ভালো হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে নেটে তার ব্যাটে–বলের দুর্দান্ত সংযোগ দেখে। টাইমিংটা খুব ভালো হচ্ছে কোহলির। নেটে অনুশীলনের সময় তো তাঁর মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ছিদ্র হয়ে গেছে।

কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী সেই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজনের মন্তব্য ছিল এ রকম, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’

আরও পড়ুনঃ   রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চিপকের ঠিক কোন জায়গার দেয়ালে ফুটো হয়েছে, সেটা জানা যায় আরেকজনের মন্তব্যে, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙে ফেলেছেন।’-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST