১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শুটিং, চাকরি ও ফ্যামিলি নিয়ে জীবনে অনেক প্যারা : শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সংসার জীবনে বিচ্ছেদের মুখ দেখেছেন। নিজের বাবাকে হারিয়েছেন। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। যেখানে জানান, যে তার জীবনে শুটিং, চাকরি ও ফ্যামিলি নিয়ে অনেক প্যারার মধ্যে রয়েছেন।

ফারিয়া পোস্ট করে লিখেছেন, ‘ভাই আপনারা কারা গিয়ে মানুষের পোস্টে এমন কমেন্ট দেন, মানুষ মনে করে আমি ফেক একাউন্ট বানায় কমেন্ট দিছি, আবার এইসবের স্ক্রিনশট আমার কাছে আসে। এত সময় কোথেকে পান? কেন এমন করেন? কি আনন্দ পান? নাকি কেউ নিজেরাই লিখে প্রিটেন্ড করে আমি তাদের নিয়ে চিন্তিত। যেইটাই হোক এইসব কইরেন না আল্লাহ্ ওয়াস্তে।’

শুটিং, চাকরি, ফ্যামিলি নিয়ে জীবনে অনেক প্যারা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষের এইটুকু সেন্সের অভাব আছে, যেই জিনিস আমি নিজ থেকে ছুড়ে ফেলে দিয়েছি, আমি আবার রাস্তায় গিয়ে দেখবো না আমার ছুড়ে ফেলা জিনিস কে কুড়ায় পেলো কিংবা কুড়ায় পেয়ে সে সেইটা মাথায় তুলে নাচে নাকি ডাস্টবিনে আবার ফেলে দিচ্ছে! জীবন, শুটিং, চাকরি, বাসা, ফ্যামিলি সব নিয়ে অনেক প্যারা আমার জীবনে, ফেলে দেয়া জিনিসের পিছনে দেয়ার মতো এত সময়, ইচ্ছা , আগ্রহ কিংবা সুযোগ কোনোটাই নাই! আল্লাহর কসম।’

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে ইনবক্সে মেসেজ, গুলশান পুলিশের নম্বর দিলেন পিয়া!

তার ভাষ্য, ‘যাদের জীবনে কোন এচিভমেন্ট নাই, নিজের যোগ্যতায় কিছু করে দেখানোর যোগ্যতা নাই, তাদের “মুই কি হনু রে” বলে একটা বিষয় থাকে, মনে করে দুনিয়া তাদের কেন্দ্র করে ঘুরতেছে, দুনিয়া অনেক বড়। আমার দুনিয়া এখন আল্লাহর রহমতে অনেক বড়, অনেক বিস্তৃত! জীবনের কোন একটা সময়ে আবেগের বসে করে ফেলা ভুল, কিছু সময়ের পর সেই ভুল শোধরাতে পেরে সেইটা নিয়ে আফসোস করার মতো বোকা আমি না।’

আরও পড়ুনঃ   সন্তান নিলে কাজ কমে যাবে, ভয় পান না দর্শনা

ফারিয়া আরও লিখেছেন, ‘আমার একটা সময় পর্যন্ত কষ্ট ছিল, আমার মনে হইতো আমার সাথে অনেক ইনজাস্টিস হইছে। কিন্তু এখন আমি জানি সবই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ ভুল শোধরানোর সুযোগ সেইজন্যই দিয়েছে, যাতে মানুষ সামনে এগিয়ে গিয়ে আল্লাহর বাকি সব রহমতের দেখা পায়। আমি বিশ্বাস করি আমার সাথে যারা ইনজাস্টিস করেছ, আল্লাহ তাদের প্রাপ্য তাদের দিয়ে না হয় তাদের আসে পাশের মানুষ, পরবর্তী প্রজন্ম তাদের দিয়ে হলেও বিচার করবে।’

পোস্টের শেষে বলেন, ‘আমি এইসব ফালতু জিনিস নিয়ে লিখার বয়স পার করে ফেলসি, তাও এক গাদা স্ক্রিনশট পেয়ে লিখলাম। আমি জীবনে অনেকদুর আগায় আসছি। সামনে সোশ্যাল মিডিয়াতে দেয়ার জন্য অনেক বড় সুসংবাদও আছে (ক্যারিয়ার/লেখাপড়া বিষয়ক) আমি আর জীবনের কোন পর্যায় করে ফেলা ভুল নিয়ে কিছু লিখতে চাই না, সামনে লিখার অনেক বড় বড় টপিক আছে, অনেক বড় পরিসরে লেখা/কথা বলার সুযোগ আসছে, সেগুলো নিয়েই ভাবতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST