১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম-মেঘালয়ের সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার রাতে আসাম-মেঘালয় সীমান্তের দক্ষিণ মানকাচর জেলার মিরজুমলা রোডে তল্লাশি চালিয়ে ওই পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার ভারতের ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে টেম্পোতে করে মেঘালয় থেকে মানকাচর শহরের দিকে যাওয়ার সময় ওই বাংলাদেশিদের আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ।

আরও পড়ুনঃ   গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল : সৌদি যুবরাজ

কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশিদের দলটি মেঘালয়ের ডালু অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। আটকের পর আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা বর্তমানে ওই বাংলাদেশিদের অবৈধ প্রবেশের বিষয়ে তদন্ত শুরু করেছে। যে এলাকা দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছেন, সেখানকার আশপাশের পরিস্থিতি ও তাদের অবৈধ অনুপ্রবেশে বৃহত্তর আন্তঃসীমান্ত নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আসাম-মেঘালয় সীমান্তে আটককৃত বাংলাদেশিরা হলেন, আকাশ হুসাইন, শফিকুল মণ্ডল, সাবিনা আফতান, সান্তা বেগম ও পিংকি আখতার। অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আসাম-মেঘালয় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানকাচার পুলিশ।

আরও পড়ুনঃ   শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

পাঁচ বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের পরিবহনকারী টেম্পো চালককেও আটক করেছে পুলিশ। চালক আখিরুল ইসলাম মানকচর থানার পেসারকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে, দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপার মানকাচর থানায় পৌঁছে আটককৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST