১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

অনলাই্ন ডেস্ক : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ফরিদপুর জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত দুদিনের টানা বৃষ্টিতে জেলা শহরের বেশির ভাগ এলাকার সড়কে পানি উঠেছে।
জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ম আয়ের মানুষ।

এছাড়া ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসনের চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরও দু-একদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষরা অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের ওপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলো নিদারুন কষ্টে পড়েছেন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। পানিতে ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের, পুকুর ও ফসলি জমি। নিমজ্জিত হয়েছে চরাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট।

আরও পড়ুনঃ   নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

এছাড়া অপরিকল্পিত মৎস্যঘের ও পানি অপসারণের তেমন কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জেলা শহরের মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ দীর্ঘ সময় অতিবাহিত হলেও পানি নিষ্কাশনের কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা।

জলবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গ্রামাঞ্চলে নৌকা ও ডোঙায় করে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। নর্দমা আর বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে লোকালয়। ঘরের ভেতরে প্রবেশ করেছে নোংরা পানি। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর বিভিন্ন রোগ বালাইয়ে বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। বেড়েছে সাপ ও পোকা মাকড়ের উৎপাত।

সাইফুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘দুদিনের লাগাতার বৃষ্টিতে জেলা শহরের প্রায় সবগুলো সড়ক পানিতে প্লাবিত হয়েছে। শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এভাবে তলিয়ে যায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ’

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে: মিনু

জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার রিকশা চালক ছুরাপ খাঁ বলেন, ‘দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। খুবই অসহায় হয়ে পড়েছি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। পেটের দায়ে বাধ্য হয়ে রিকশা নিয়ে সড়কে নেমেছি। রাস্তাগুলো গর্ত হয়ে গেছে, পানিতে পাকা সড়কে গর্ত দেখা যায় না। লোকজন নেই, তারপরও দুই চারজন যাত্রী পাচ্ছি। তাদের বহন করে যে টাকা ভাড়া পাচ্ছি তা দিয়েই সংসার চালাতে হবে। ’

ফরিদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে এ বৃষ্টিপাত হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে এর কিছুটা উন্নতি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST