১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের ক্রিকেটে যে ইতিহাস গড়ার সামনে নাজমুল শান্ত

অনলাইন ডেস্ক : কমপক্ষে ৫ ম্যাচ বাংলাদেশের অধিনায়ক হয়েছেন এমন অধিনায়কদের মধ্যে নাজমুল হোসেন শান্তর রেকর্ডই সবচেয়ে ভাল। মাত্র ৬ ম্যাচ অধিনায়ক হয়েই টপকে গিয়েছেন দেশের ইতিহাসের আগের সব অধিনায়ককে। তবে রেকর্ডের সাপেক্ষে শান্ত অনেক কম ম্যাচই পেয়েছেন। কেবল ৬ ম্যাচের সাপেক্ষে টেস্টে শান্তকে তাই মূল্যায়নের পক্ষে নন অনেকেই।

১ ম্যাচে অধিনায়ক হয়েই টেস্টে জয় পেয়েছেন এমন অধিনায়ক বাংলাদেশে দুজন। আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস আর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজা পেয়েছিলেন এক ম্যাচেই অধিনায়ক হয়ে জয়ের সুখবর। যদি মাশরাফির ম্যাচে আক্ষরিক অর্থে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। মাশরাফি প্রথম দিনেই হয়েছিলেন ইঞ্জুর্ড।

এছাড়া ১ ম্যাচের টেস্ট অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচটা যদি হারতে হয়েছে বাংলাদেশকে। তামিমের নামের পাশে টেস্ট অধিনায়ক হিসেবে তাই শতভাগ হারের তকমা জুটেছে। এমন অবস্থা হয়েছে আরও দুজনের। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৯ টেস্টের সবকটি ম্যাচে এবং খালেদ মাহমুদ সুজন ১২ টেস্টের সব ম্যাচে হারের মুখ দেখেছিলেন।

আরও পড়ুনঃ   যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

মোহাম্মদ আশরাফুল এবং নাইমুর রহমান দুর্জয় অবশ্য এমন লজ্জা থেকে বেঁচে গিয়েছেন একটা করে ড্রয়ের সুবাদে। দেশের টেস্ট ইতিহাসের প্রথম অধিনায়ক দুর্জয়ের অধীনে ৭ টেস্টে ১ ড্র করেছিল বাংলাদেশ। আর আশরাফুলের অধীনে ১৩ ম্যাচ থেকে আসে ১ ড্র। ১ জয় পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাবিবুল বাশার সুমন। রিয়াদ অধিনায়ক ছিলেন ৬ ম্যাচে। বাশারের অধিনায়কত্ব ছিল ১৮ ম্যাচে। ২০০৫ সালে বাশারের অধিনায়কত্বেই প্রথম টেস্ট জেতে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে একাধিক টেস্ট জয় আছে কেবল চারজনের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মুমিনুল হকের পর এই তালিকায় আসেন নাজমুল হোসেন। এরইমাঝে মুমিনুল হকের সমান ৩ টেস্ট জয় করে ফেলেছেন তিনি। সামনে সাকিবের ৪ জয় এবং মুশফিকের ৭ জয়। এদের মধ্যে কেবল সাকিব এবং শান্তই নিজেদের প্রথম টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন।

আরও পড়ুনঃ   ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

এছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৩ টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন। সামনে আছে ভারত সিরিজ। চলতি বছর পাচ্ছেন আরও ৬ টেস্ট। এই সময়ের মাঝে অন্তত দুই ম্যাচে জয় পেলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ে ৫ টেস্টে জয়ী অধিনায়ক হবেন টাইগারদের বর্তমান ক্যাপ্টেন।

তাছাড়াও চলতি বছরে যদি ৬ ম্যাচ থেকে অন্তত ২ জয় পান শান্ত। তবে দেশের ইতিহাসে কমপক্ষে ১০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন টেস্ট অধিনায়কের মধ্যে সবচেয়ে সফল হবেন তিনি। জয়ের শতাংশ হবে ৪১.৬৬। বর্তমানে ১৯ ম্যাচে ৪ জয় নিয়ে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি জয়ের মালিক সাকিব আল হাসান। নাজমুল শান্তের সামনে সুযোগ আছে সব রেকর্ডই নিজের করে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের নতুন কিছু করার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST