১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ১০

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে আরেকটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল বনখুঁর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বিরামপুর দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮), আব্দুল আহাদ (২৩), পাঁচবিবির নাকুড়গাছি এলাকার আলেয়া (৬০), মাস্টাপাড়া মহল্লার লিটন (৪৩), পাঁচবিবির নাহিদা আক্তার (৪৫), কুয়াতপুর এলাকার সানোয়ার (৪০), দেলোয়ার হোসেন (২৭), সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), সদরের শিমুলতলী এলাকার হালিমা (৩৫), হাবিবা (৩)।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি হতে এবি ট্রাভেলসের একটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সৌমিক ট্রাভেলসের আরেকটি বাস আসছিল। বনখুঁর এলাকায় এসে দুই বাসে সংঘর্ষের সম্ভবনা দেখা দেয়। এ সময় এবি ট্রাভেলস বাসের ড্রাইভার দ্রুত পাশ কাটানোর সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   চার গ্রামবাসীর সংঘর্ষে ‘রণক্ষেত্র’: নিহত ১, আহত ১০

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুকুরে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST