১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ, তিন সঙ্গী পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা পর্যটন পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ এবং হোটেল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে দুই যুবক ও এক তরুণীর সঙ্গে আফরোজা আক্তার রিতু কুয়াকাটায় বেড়াতে আসেন। সন্ধ্যায় তারা কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের হোটেল নিউ সি-বিচ হোটেলের (৫০১) নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। আজকে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন সেটির দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি পুলিশ সদস্যরা। একপর্যায়ে তারা ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকানে অগ্নিসংযোগ

পুলিশ জানায়, আফরোজা আক্তার রিতুর বাড়ি যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে। হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম লেখা ছিল ইছা মীর। তবে ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিলেন বলে দাবি তাদের। রিতুর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয় হোটেল নিউ সি-বিচ ইনের ম্যানেজার রুমান মৃধা বলেন, গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডায়েরি করে তাদের কাছে রুম ভাড়া দেওয়া হয়েছে। গতকাল থেকে তাদের কোনো আচার-আচরণও খারাপ দেখিনি। আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ এবং সামনে বাকি তিনজন বসে আছে। পরে পুলিশ খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে থাকা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

তিনি আরও বলেন, এ সময় আফরোজা আক্তার রিতুর সঙ্গে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদেরকে আটকে রাখে।

এ বিষয়ে মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ওই তরুণী যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। এ সময় তারা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এরপর তারা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ময়নাতদন্ত করতে মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST