১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল শেখ ওরফে রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

গ্রেপ্তার ইসমাইল শেখ সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর ২ নম্বর গলির মৃত সাইফুল শেখের ছেলে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম জানান, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জের পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম শেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। ওইদিন রাত ১০টার দিকে তার সঙ্গে দোকানের মালিক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। পরেরদিন উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ   জনগণের সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন : সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রপতি

তিনি আরও জানান, শামীমকে অপহরণ, হত্যা ও অর্থ লুটের অপরাধে ১৫ দিন আগে ইসমাইল শেখকে আমৃত্যু সাজা দেওয়া হয়। এ সময় তিনি পলাতক ছিলেন। পরে বিষয়টি র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল, চারটি সিম এবং নগদ ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার আলামতসহ আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১০

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৩

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১৭

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১৮

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৯

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

২০

Design & Developed by: BD IT HOST