১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচারে বিশ্বাস করে। এ জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাজিবুর রহমান মোমেন বলেন, মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে সেই তথাকথিত বিচারের সঙ্গে জড়িতদের সবার বিচার করতে হবে। কারা কারা জড়িত, কীভাবে তদন্ত করা হয়েছে, কীভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল। এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিচারের দায়িত্ব সরকারের। যখন শেখ হাসিনা বলেছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে, এরপর আরমানকে গুম করল। গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমিরের পরামর্শে দেশত্যাগ করি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদক সেবন করায় ৫ জনের কারাদণ্ড

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এলাকাবাসী ও দল চাইলে আগামী নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নির্বাচন করতে প্রস্তুত আছেন।

দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশে আসেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বিমানবন্দরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এরপর শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন তিনি। সেখানে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। এরপর সেখান থেকে দুপুর ১২টার দিকে বেড়ার সিঅ্যান্ডবি গোল চত্বর মোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন মোমেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে‌ সাঁথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।

আরও পড়ুনঃ   পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা

এ সময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, বেড়া উপজেলা জামায়াতের আমির ডা.আব্দুল বাছেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, ধোপাদহ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মান্নান মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST