১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অবৈধ বিলবোর্ড অপসারণ, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে রাসিকের নানা উদ্যোগ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরবাসীকে সচেতন করতে নগরীতে মাইকিংসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগর সংস্থার প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশনায় এ কার্যক্রম চালানো হচ্ছে।

রাসিকের জনসংযোগ শাখা বলছে, নগরীতে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুঁটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন। এটি দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জনসংযোগ শাখা জানিয়েছে।

আরও পড়ুনঃ   শোকাবহ আগস্টের প্রথম দিন আগামীকাল

এদিকে নগরীর যানজট নিরসনে ও নগরীতে অটো চলাচল নিয়ন্ত্রণে নগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নগরীতে চলাচলরত সব ইজিবাইক বা অটোরিকশাচালক ও সংশ্লিষ্ট সবাইকে রাজশাহী মহনগরীতে নির্ধারিত সময়ে নির্ধারিত রঙের অটোরিকশা চালানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সিটি করপোরেশনের রেজিস্ট্রেশন ব্যতীত ইজিবাইক বা অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসের প্রথম ১৫ দিন, অর্থাৎ ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। ১৬ তারিখ থেকে মাসের পরবর্তী দিনগুলোতে সবুজ রঙের ইজিবাইক বা অটোরিকশা বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ   ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

অপর দিকে মাসের প্রথম ১৫ দিন, অর্থাৎ ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত লাল রঙের অটোরিকশা বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ১৬ তারিখ থেকে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রঙের অটোরিকশা সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চলাচল করতে পারবে।

এ ছাড়া আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৬টা এবং সরকারি ছুটির দিনে উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। রাজশাহী সিটি করপোরেশনের এই নির্দেশনা মেনে চলার জন্য অটোচালকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১১

শুভ জন্মাষ্টমী আজ

১২

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৫

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৬

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৭

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

১৯

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST