১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নির্দোষ সদস্যদের মুক্তি ও বিডিআর নাম প্রতিস্থাপনের দাবি

অনলাইন ডেস্ক : পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত ও বিচার করে খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় ফ্যাসিস্ট সরকারের দ্বারা শহীদ সেনা অফিসার, শহীদ বিডিআর অফিসার ও সদস্যদের গেজেট আকারে শহীদ ঘোষণা, জাতীয়ভাবে শহীদ দিবস পালন ও স্কুল, কলেজের পাঠ্যবইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করে শহীদের আত্মত্যাগ সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানোসহ ৯ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘পিলখানা হত্যাকাণ্ড ন্যায়বিচার প্রতিষ্ঠা ঐক্য’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সেনা অফিসার ও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৯ দফা দাবি আদায়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে হতাশ ছিলেন সিমন্সও

বিডিআর সদস্য ও পরিবারের অন্য দাবিগুলো হলো— সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদ সেনা অফিসার ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের প্রতিনিধি তদন্ত কমিটিতে রাখতে হবে; নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; পিলখানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে কোনো দল, গোষ্ঠী ও ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করতে হবে; নির্দোষ প্রতিটা বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে; পিলখানার ঘটনায় সেনা কর্মকর্তা, যেসব বিডিআর কর্মকর্তা ও বিডিআর জওয়ানদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে; বিডিআর হত্যাকাণ্ডের কারণে সামরিক/বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে; বর্তমান বিজিবিকে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং বিডিআর (বাংলাদেশ রাইফেলস) নাম প্রতিস্থাপন করতে হবে।-dhaka-post

আরও পড়ুনঃ   শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST