১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো আসাম পুলিশ

অনলাইন ডেস্ক : তিনজন নারী ও পুরুষকে বাংলাদেশি হিসেবে শনাক্তের পর তাদেরকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ তাদের বাংলাদেশে পুশব্যাক করে।

ফেরত পাঠানো তিনজন বাংলাদেশির মধ্যে দুজন নারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে আসাম পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে এবং ভোরবেলা তাদের দেশে (বাংলাদেশে) ফিরিয়ে দিয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- সুমন হোসেন, সুহানা খাতুন ও ইভা আক্তার।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০

ইন্ডিয়া টুডে এনই বলছে, এর আগে গত ৯ সেপ্টেম্বর আসাম পুলিশ রাজ্যটির করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। এছাড়া এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিরোধ করতে নজরদারিও অব্যাহত রাখে তারা।

সেই দুই অনুপ্রবেশকারীকে শাহাদাত হুসেন এবং প্রিয়াঙ্কা গাইন হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই দুজনকেও আটক করে সফলভাবে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের শিক্ষার্থীরা
এর আগে গত সপ্তাহেও একইভাবে আসাম পুলিশ কয়েকজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার এবং ভোরবেলা তাদের পুশব্যাক করেছিল। তারা হলেন- আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও লখিপুর আক্তার।

আরও পড়ুনঃ   ২০২৫ নিয়ে যে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস দুজনই

ইন্ডিয়া টুডে এনই তার প্রতিবেদনে দাবি করেছে, করিমগঞ্জ পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আসামে অবৈধভাবে প্রবেশের চেষ্টারত তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিতাড়িত করেছে।

মো. জুবায়ের শেখ, জুয়েল শেখ এবং রুমা খাতুন নামে চিহ্নিত ওই ব্যক্তিদের আটকের পর গত ২৮ আগস্ট সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST